News Flash

  • Home
  • Uncategorized
  • Amit Shah: আজ অযোধ্যায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

Amit Shah: আজ অযোধ্যায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স) : আজ শুক্রবার অযোধ্যায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জনসভায় প্রচার চালিয়ে যাচ্ছে। শুক্রবার সকালে অযোধ্যায় সর্দার বিধানসভা কেন্দ্রে জিআইসি ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর তিনি অযোধ্যার হনুমান মন্দিরে পূজার্চনা সেরে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র মন্দির দর্শন করবেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাঁর এই সূচি জানানো হয়েছে। এরপর আরও জানানো হয়েছে, এদিন তিনি গোরক্ষপুরে একটি জনসভার পর বিকেলে বেড়েলি থেকে রোড শোতে যোগ দেবেন।

প্রসঙ্গত ২০১৭ বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি ৩১২ টি আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল। সমাজবাদী পার্টি ৪৭ এবং বহুজন সমাজবাদী পার্টি ১৯ টি আসন পেয়েছিল। আর কংগ্রেস সাতটি আসনে জয় করতে সক্ষম হয়েছিল। এবারও আসন্ন নির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে বিজেপি জোর কদমে নেমে পড়েছে রাজনীতির ময়দানে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top