News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে পরিস্থিতি, বিশ্বে দৈনিক সংক্রমণ ন’লক্ষ
Image

Omicron: ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে পরিস্থিতি, বিশ্বে দৈনিক সংক্রমণ ন’লক্ষ

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স) : করোনা ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। গত সাত দিন ধরে গোটা বিশ্বে শীর্ষ ছুঁয়েছে করোনা সংক্রমণ। সমীক্ষা অনুযায়ী, ওমিক্রনের গতিবিধি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত ডিসেম্বরের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে গোটা বিশ্বে দৈনিক সংক্রমণ ধরা পড়েছে গড়ে ৯ লক্ষ। ভীষণই খারাপ পরিস্থিতিতে ইউরোপের একাধিক রাষ্ট্র (ফ্রান্স, ব্রিটেন, ইতালি), আর্জেন্টিনা, বলিভিয়া, অস্ট্রেলিয়া এবং অবশ্যই আমেরিকা।

এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, করোনার ডেল্টা বা অন্যান্য স্ট্রেনের তুলনায় ওমিক্রনের মারণ ক্ষমতা অনেকটাই কম। গত দু’বছরে লকডাউনের জেরে যথেষ্ট ক্ষতিগ্রস্ত প্রায় সব দেশের অর্থনীতি। কিন্তু সংক্রমণ আটকাতে গেলে লকডাউন ছাড়া উপায় দেখতে পাচ্ছে না সরকার। কারণ টিকার দু’টো ডোজ় নেওয়ার পরেও ওমিক্রন সংক্রমিত হচ্ছেন অনেকে। এমনকি তিনটি ডোজ নেওয়ার পরেও সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেছে ব্রিটেনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘ওমিক্রন নিয়ে আমি খুবই চিন্তিত। একে তো মারাত্মক সংক্রামক এটি। তার মধ্যে ডেল্টা থাকাকালীনই ওমিক্রন ছড়াচ্ছে। সংক্রমণ ঢেউ নয়, বিষয়টা সুনামি হয়ে যাচ্ছে।’’স্পেনও জানিয়েছে, কোয়ারেন্টিন থাকার সময়সীমা ১০ দিন থেকে ৭ দিন করা হবে। ইটালিও বিচ্ছিন্নবাসে থাকার নিয়ম কিছুটা লঘু করার কথা ভাবছে। কোভিড সংক্রমিতদের সংস্পর্শে আসা সকলকে আলাদা থাকার যে নিময়, তার সময় কিছুটা কমানো হবে। আমেরিকাও একই কথা ভাবছে। তারা ঠিক করছে, সংক্রমণ ধরা পড়ার পরে পাঁচ দিন বিচ্ছিন্নবাসে থাকতে হবে। আগে ১০ দিন থাকতে হত কোয়রান্টিনে। অবশ্য রোগী উপসর্গহীন হলে তবেই এই নিয়ম কার্যকর করা সম্ভব।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top