News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড়ের সহায়তায় মোদী ও শাহকে অভিনন্দন রাজ্য বিজেপি সভাপতির
Image

পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড়ের সহায়তায় মোদী ও শাহকে অভিনন্দন রাজ্য বিজেপি সভাপতির

কলকাতা, ৩১ ডিসেম্বর (হি. স.) : পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড়ের সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “পশ্চিমবঙ্গের ইয়াস ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষদের সাহায্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা রূপে বরাদ্দ করলো ৫৮৬.৫৯ কোটি টাকা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহকে।”

প্রসঙ্গত, ২০২১ সালে বন্যা, ভূমিধস এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ছয়টি রাজ্যকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলে (এনডিআরএফ) বৃহস্পতিবার এই সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ছ’টি রাজ্যের মানুষকে সাহায্য করা হয়েছে। এনডিআরএফ থেকে মোট যে ৩,০৬৩.২১ কোটি টাকা বরাদ্দ হয়েে, তার মধ্যে আছে গুজরাটে ঘূর্ণিঝড়ের জন্য ১,১৩৩.৩৫ কোটি টাকা; পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর জন্য, ৫৮৬.৫৯ কোটি টাকা; দক্ষিণ পশ্চিম বর্ষায় বন্যা/ভূমিধসের জন্য আসামে ৫১.৫৩ কোটি, কর্ণাটকে ৫০৪.০৬ কোটি, মধ্যপ্রদেশে ৬০০.৫০ কোটি এবং উত্তরাখণ্ডে ১৮৭.১৮ কোটি টাকা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top