News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ধাক্কা খেল সপা, প্রাক্তন মন্ত্রী শতরুদ্র প্রকাশ যোগ দিলেন বিজেপিতে
Image

ফের ধাক্কা খেল সপা, প্রাক্তন মন্ত্রী শতরুদ্র প্রকাশ যোগ দিলেন বিজেপিতে

লখনউ, ৩১ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের বড়সড় ধাক্কা খেল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা)। সপা-র সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন সপা-এমএলসি এবং প্রাক্তন মন্ত্রী শতরুদ্র প্রকাশ। শুক্রবার লখনউতে বিজেপি রাজ্য সদর দফতরের আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শতরুদ্র প্রকাশ। উত্তর প্রদেশের বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিংয়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন শতরুদ্র প্রকাশ।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন শতরুদ্র প্রকাশ। ১৯৭৪ সালে সর্বপ্রথম বারাণসী ক্যান্টনমেন্ট থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি, সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে। তিন বছর পর একই বিধানসভা থেকে তিনি পুনরায় নির্বাচিত হন, সেবার জনতা পার্টির প্রার্থী হিসেবে। ১৯৮৫ সালে লোক দলের প্রার্থী হিসেবে তিনি জয়ী হন এবং ১৯৮৯ সালে জনতা দলের প্রার্থী হিসেবে। তিনি উত্তর প্রদেশের মন্ত্রীও হয়েছিলেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top