News Flash

  • Home
  • Uncategorized
  • Reception : বিলোনীয়ায় পুর পরিষদের নব নির্বাচিত সদস্য সদস্যাদের সংবর্ধনা
Image

Reception : বিলোনীয়ায় পুর পরিষদের নব নির্বাচিত সদস্য সদস্যাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩০ ডিসেম্বর৷৷ বিলোনিয়া পুর পরিষদ নির্বাচনে ১৭ টি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা জয়ী হওয়ার পর, পুর পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ড এলাকার নবনির্বাচিত কাউন্সিলর সহ, এলাকার প্রবীণ নাগরিকদেরকে নিয়ে, ১৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর বিশ্বনাথ দাসের পৌরহিত্যে- বৃহস্পতি বার দুপুরে গিরিধারীটিলা নারায়ন স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়- সংবর্ধনা অনুষ্ঠান৷


উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিলোনিয়া কিষান মোর্চা মন্ডল সভাপতি অসীম সেন, বিভিন্ন ওয়ার্ড এলাকার কাউন্সিলর এবং এলাকার বিশিষ্ট প্রবীণ নাগরিকসহ সকল অংশের জনগণরা৷ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ- মঞ্চে উপস্থিত কাউন্সিলর ও বরিষ্ট ব্যক্তিত্বরা৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কাউন্সিলর অনুপম চক্রবর্তী, তিনি পুর পরিষদ নির্বাচনে ১৪ নং ওয়ার্ড এলাকা থেকে- বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে- বিশ্বনাথ দাসকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিলোনিয়া পুর পরিষদের কাউন্সিলর হিসেবে নির্বাচিত করার জন্য- ওয়ার্ড এলাকার ভোটারদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান তিনি৷


এছাড়াও নির্বাচনে বিশেষ ভূমিকা পালনের ক্ষেত্রে নানান অভিজ্ঞতা এবং বিজেপি সরকারের স্বল্প সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং জনকল্যাণমুখী উদ্যোগ গুলি নিয়ে আলোচনা করেন বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার৷ এছাড়াও বক্তব্য রাখেন বিলোনিয়া পুরো পরিষদের পুরপিতা নিখিল চন্দ্র গোপ সহ বিভিন্ন ওয়ার্ড এলাকা থেকে নির্বাচিত কাউন্সিলররা৷ পরবর্তীতে বিলোনিয়া পুর পরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সব কয়টি আসনে জয়ী করার জন্য- বিলোনিয়া পুর এলাকার সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন- বিলোনিয়া পুর পরিষদের নবনির্বাচিত পুর পিতা নিখিল চন্দ্র গোপ৷ তাছাড়া আগামী দিনে পুরো এলাকার সার্বিক উন্নয়নের লক্ষে- এলাকার নানান সমস্যাগুলি তুলে ধরে- বিলোনিয়াকে উন্নত করার জন্য- সকল অংশের আপামোর জনসাধারণকে পাশে থেকে সহযোগিতার জন্য আহ্বান জানান তিনি৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top