News Flash

  • Home
  • Uncategorized
  • Kashmir: ফের উত্তপ্ত কাশ্মীর, যৌথবাহিনীর গুলিতে নিকেশ ৩ জঙ্গি, আহত ৪ জওয়ান
Image

Kashmir: ফের উত্তপ্ত কাশ্মীর, যৌথবাহিনীর গুলিতে নিকেশ ৩ জঙ্গি, আহত ৪ জওয়ান

শ্রীনগর, ৩১ ডিসেম্বর (হি.স) : বর্ষবরণের আগে ফের উত্তপ্ত কাশ্মীর। এনকাউন্টারে ৩ জঙ্গিকে খতম করল কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। তবে জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ১ সিআরপিএফ জওয়ান ও ৩ পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপত্যকার পাঠানচক এলাকায় গুলির লড়াই শুরু হয় জঙ্গি ও যৌথ বাহিনীর। সেই সময়ই বাহিনীর গুলিতে নিকেশ হয় ৩ জঙ্গি। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ এখনও এলাকা ঘিরে রেখেছে। আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা দেখতে তল্লাশি চালানো হচ্ছে। আহত পুলিশকর্মী ও জওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। মৃত জঙ্গিদের মধ্যে একজনকে শনাক্ত করা গিয়েছে। তার নাম সোহেল আহমেদ রাঠের। সে জইশ-ই-মহম্মদের সদস্য ছিল। বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top