News Flash

  • Home
  • Uncategorized
  • ওমিক্রনে আক্রান্ত অর্জুন বিজলানি
Image

ওমিক্রনে আক্রান্ত অর্জুন বিজলানি

মুম্বই, ৩১ অক্টোবর (হি. স.) : সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই নিজের করোনা আক্রান্তের খবর জানিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এবং সঞ্চালক অর্জুন বিজলানি। তবে সম্প্রতি অভিনেতা জানিয়েছেন ওমিক্রন ধরা পড়েছে তাঁর শরীরে।

তিনি জানিয়েছন, ‘পরিবার থেকে দূরে থাকা কোন সমস্যা নয়, সমস্যা হল আমি একই বাড়িতে থাকি কিন্তু আলাদা ঘরে থাকি। আমি সবার জন্য বলতে চাই নতুন ভাইরাস ওমিক্রন মারাত্মক নয়। আমি সুস্থ হয়ে উঠছি। আতঙ্কিত হবেন না, তবে হ্যাঁ এই ক্ষেত্রে সংক্রমণ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তাই সাবধানে থাকুন।’

করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতার মাও।অভিনেতা আরও জানান, ‘আমার মা একজন ডায়াবেটিক এবং তিনিও করোনায় আক্রান্ত। সারা দিন তার জ্বর ছিল এবং আমরা সবাই তার জন্য চিন্তিত ছিলাম। কিন্তু সে এখন ভালো আছে এবং তার জ্বর নেই। সে সুস্থ হয়ে উঠছে এবং তার অক্সিজেনের মাত্রাও ঠিক আছে। আমরা প্রতিদিন তার সুগার লেভেল পর্যবেক্ষণ করছি। আমি সবাইকে আতঙ্কিত না হয়ে সমস্ত সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করব।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top