News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পজিটিভ হলেও ওমিক্রন-নেগেটিভ সৌরভ, ফিরছেন বাড়িতে

করোনা পজিটিভ হলেও ওমিক্রন-নেগেটিভ সৌরভ, ফিরছেন বাড়িতে

কলকাতা, ৩১ ডিসেম্বর (হি. স.) : বছরের শেষদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ করোনায় আক্রান্ত হলেও তিনি ওমিক্রন ভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে তাঁর নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার ফল নেগেটিভ হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ভেবে রেখেছিলেন চিকিৎসকেরা। শুক্রবারেই সেই রিপোর্ট আসার কথা ছিল। রিপোর্ট নেগেটিভ হয়েছে বলেই হাসপাতাল সূত্রের খবর। ফলে তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসকেরা। করোনা আক্রান্ত হলেও তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক নয়। বাড়িতে নিভৃতবাসে থেকেও তাঁর চিকিৎসা চলতে পারে— এমনই মনে করেছেন চিকিৎসকেরা। তাই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top