News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: রাজ্যে নতুন করে ওমিক্রন আক্রান্ত ৫ জন, জরুরি বৈঠকে কলকাতা পুরসভা
Image

Omicron: রাজ্যে নতুন করে ওমিক্রন আক্রান্ত ৫ জন, জরুরি বৈঠকে কলকাতা পুরসভা

কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স) : রাজ্যে ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রনের থাবা। আরও পাঁচজনের শরীরে মিলেছে করোনার এই নয়া স্ট্রেন। ফলে বাংলায় মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। এই ঘটনায় তীব্র আতঙ্কে রাজ্যবাসী।

জানা গিয়েছে, সম্প্রতি বিদেশ ফেরত-সহ মোট ছ’জনের নমুনা পাঠানো হয়েছিল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। বৃহস্পতিবার রাতে রিপোর্ট হাতে আসে স্বাস্থ্যদফতরের। জানা যায়, ওই ছ’জনের মধ্যে পাঁচজনই ওমিক্রন পজিটিভ। তাঁদের মধ্যে রয়েছে এক শিশু। পাঁচবছরের ওই শিশুটি কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা। বর্তমানে মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি সে। ওমিক্রন আক্রান্তদের তালিকায় রয়েছেন ২৪ বছরের এক যুবক। হাতিবাগানের বাসিন্দা তিনি। কলকাতার হাসপাতালে ভরতি ওই যুবক। এই পাঁচ ওমিক্রন আক্রান্তের মধ্যে রয়েছেন কৈখালির এক ব্যক্তি ও শ্যামবাজারের এক মহিলা। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তরা সকলেই মৃদু উপসর্গযুক্ত।
এদিকে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, “ডেল্টার থেকেও দ্রুত সংক্রমিত হয় ওমিক্রন। তাই প্রথম বা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় এবার আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। অক্সিজেন, ওষুধ সরবরাহ অক্ষুন্ন রাখতে আলাদা টিম তৈরি করা হয়েছে।”

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top