News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: দৈনিক সংক্ৰমণ ৪.৬৫-লক্ষাধিক, আমেরিকায় ক্রমেই মারণ হচ্ছে ওমিক্রন
Image

Omicron: দৈনিক সংক্ৰমণ ৪.৬৫-লক্ষাধিক, আমেরিকায় ক্রমেই মারণ হচ্ছে ওমিক্রন

ওয়াশিংটন, ৩০ ডিসেম্বর (হি.স.): করোনা ভাইরাসের বিস্তার রোধ করার জন্য নতুন করে নিষেধাজ্ঞা জারি এবং ব্যবস্থা গ্রহণ করার পরেও আমেরিকায় থাবা বসাচ্ছে ওমিক্রন রূপ। কোভিড-সংক্রমণে ফের রেকর্ড গড়ল আমেরিকা, আমেরিকায় ৪-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্ৰমণ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুও। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৬৫ হাজার ৬৭০ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। নতুন করে ৪,৬৫,৬৭০ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৫৪,৬৫৬,৮৬৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১,৭৭৭ জনের। নতুন করে ১ হাজার ৭৭৭ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৪৪ হাজার ২৭২ জনের। আমেরিকায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেমন বেশি, কোভিড থেকে সেরেও উঠছেন বহু মানুষ। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪১,৪০৮,২৯১ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১২,৪০৪,৩০৩-এ পৌঁছেছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top