News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ওমিক্রনের বিরুদ্ধে টিকা এখনও পর্যন্ত কার্যকর, বললেন হু-এর প্রধান বিজ্ঞানী
Image

Omicron: ওমিক্রনের বিরুদ্ধে টিকা এখনও পর্যন্ত কার্যকর, বললেন হু-এর প্রধান বিজ্ঞানী

জেনেভা, ৩০ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের বিরুদ্ধে টিকা এখনও পর্যন্ত কার্যকর, এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। তাঁর মতে, নতুন ওমিক্রন প্রজাতির বিরুদ্ধে ভালোই কাজ করছে টি সেল ইমিউনিটি। হু-এর প্রধান বিজ্ঞানী জানিয়েছেন, “ওমিক্রন সংক্রমণের সংখ্যা বেশি-টিকা প্রাপক এবং টিকাবিহীন উভয় ক্ষেত্রেই সংক্রমণের ঘটনা ঘটছে৷ কিন্তু দেখা যাচ্ছে, ভ্যাকসিনগুলি সুরক্ষাকবচ হিসেবে প্রমাণিত হচ্ছে৷ ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজনীয়তা বাড়বে বলে মনে হচ্ছে না। এটা একটা ভালো লক্ষণ।”

যাঁরা এখনও পর্যন্ত টিকা নেননি, তাঁদের কাছে টিকা নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, “নতুন কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে অসুস্থ হয়ে পড়া স্বাস্থ্য পরিকাঠামোর ওপর চাপ সৃষ্টির অন্যতম কারণ। যাঁদের টিকা হয়নি তাঁদের সংক্রমণের পাশাপাশি মৃত্যুর ঝুঁকিও অনেক বেশি।..ভ্যাকসিন না নিয়ে থাকলে নিয়ে নিন।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top