News Flash

  • Home
  • Uncategorized
  • এসএফআই-র ৫২তম প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত
Image

এসএফআই-র ৫২তম প্রতিষ্ঠা দিবস রাজ্যেও পালিত

আগরতলা, ৩০ ডিসেম্বর : ভারতের ছাত্র ফেডারেশনের ৫২তম প্রতিষ্ঠা দিবস আজ রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে  মূল অনুষ্ঠান হয় আগরতলায় ছাত্র-যুবক ভবনে। এই দিবস উপলক্ষে এদিন ছাত্র-যুব ভবনে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব, কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

এদিন এ উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে কুড়িজন স্বেচ্ছায় রক্ত দান করেছেন। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, ছাত্রদের সমস্যা নিয়ে ছাত্র সংগঠন এসএফআই দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। উন্নত শিক্ষা, মৌলিক অধিকার আদায় এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, আন্দোলন ছাড়া বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করা যাবে না। বর্তমান সরকার শিক্ষাকে বেসরকারিকরণ করার যে উদ্যোগ গ্রহণ করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। সরকারকে এই পথ থেকে সরে আসার জন্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় ছাত্রসংগঠন এসএফআই বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলেও জানানো হয়।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top