News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: দিল্লি ও দেহরাদূনে এখন সেবার মনোভাবাপন্ন সরকার চলছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: দিল্লি ও দেহরাদূনে এখন সেবার মনোভাবাপন্ন সরকার চলছে : প্রধানমন্ত্রী

হালদওয়ানি, ৩০ ডিসেম্বর (হি.স.): দিল্লি ও দেহরাদূনে এখন সেবার মনোভাবাপন্ন সরকার চলছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হালদওয়ানিতে ১৭ হাজার ৫০০ কোটি টাকার ২৩টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “এই অঞ্চলকে কখনও গুরুত্ব দেয়নি পূর্ববর্তী সরকার। কুমায়ুনের সাহসী মায়েরা যারা দেশ রক্ষার জন্য নিজেদের সন্তানদের উৎসর্গ করেছিলেন তাঁদের ভুলে যাওয়া যায় না।” ২৩টি উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, “উদ্বোধন হওয়া এই উন্নয়নমূলক প্রকল্পগুলির সৌজন্যে হালদওয়ানির জনগণের জন্য যোগাযোগ সুবিধা বাড়বে, এবং আরও ভাল স্বাস্থ্য সুবিধা প্রদান করবে। জল, পয়ঃনিষ্কাশন, রাস্তা, পার্কিং, রাস্তার আলো-সহ হালদওয়ানির সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নের জন্য আমরা ২ হাজার কোটি টাকার প্রকল্পও নিয়ে আসছি।”প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “উত্তরাখণ্ড গঠনের ২০ বছর পূর্ণ হয়েছে। বিগত বছরগুলিতে আপনারা হয়তো এমন সরকার দেখেছেন, যে সরকারকে বলতে শুনেছেন, ‘আপনি উত্তরাখণ্ড লুট করতে পারেন, কিন্তু আমার সরকারকে বাঁচান’। তাঁরা দুই হাতে উত্তরাখণ্ড লুট করেছে।” এই দশককে উত্তরাখণ্ডের দশকে উন্নীত করার জন্য দ্রুত গতিতে কাজ চলছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, “এই দশককে উত্তরাখণ্ডের দশকে পরিণত করার জন্য আমরা অনেক ধরনের উন্নয়নমূলক কাজ দ্রুত গতিতে করার ওপর জোর দিয়েছি। উত্তরাখণ্ডে বাড়ছে নতুন হাইড্রো প্রকল্প, উত্তরাখণ্ডে শিল্প ক্ষমতা বৃদ্ধি এই দশককে উত্তরাখণ্ডের দশকে পরিণত করবে।”

প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, “বর্তমানে আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্রে দেশকে দ্রুত গতিতে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যস্ত। আজই উধম সিং নগর জেলায় এইমস ঋষিকেশের উপগ্রহ কেন্দ্র এবং পিথোরাগড়ে জগজীবন রাম সরকারি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।” বিরোধীদের তিরস্কার করে মোদী বলেছেন, “আগের অসুবিধা ও অভাব এখন সুবিধা ও সম্প্রীতিতে রূপান্তরিত হচ্ছে। তারা আপনাদের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে, আমরা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অঞ্চলে ১০০ শতাংশ মৌলিক সুবিধা দিতে দিনরাত কাজ করছি।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top