News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় ফের নামল পারদ, নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা
Image

কলকাতায় ফের নামল পারদ, নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা

কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিগত কিছু দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চড়ছিল তাপমাত্রার পারদ। অবশেষে ফের নামল তাপমাত্রা। তাপমাত্রা নামতেই শীতের আমেজ ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশিই ছিল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। নতুন বছরের শুরু থেকে ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে।

আকাশ মেঘলা থাকলেও বিগত দু’দিন বৃষ্টি হয়নি কলকাতায়। ছিল না শীতেরও আমেজ। কিন্তু, বৃহস্পতিবার তাপমাত্রা নামতেই শীত শীত অনুভূত হয়েছে। এদিন সকালে হালকা কুয়াশায় ঢেকেছিল কলকাতা। জেলাতেও কোথাও কোথাও ঘন কুয়াশা ছিল। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়। আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কাটলেই বাধাহীন ভাবে বইবে উত্তুরে হাওয়া। তখন ফের ফিরবে ঠান্ডার আমেজ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top