News Flash

  • Home
  • Uncategorized
  • Kashmir: কাশ্মীরের দুই জেলায় এনকাউন্টারে ৬ জঙ্গি নিকেশ, সকলেই জইশের সদস্য
Image

Kashmir: কাশ্মীরের দুই জেলায় এনকাউন্টারে ৬ জঙ্গি নিকেশ, সকলেই জইশের সদস্য

শ্রীনগর, ৩০ ডিসেম্বর (হি.স.): কাশ্মীর জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের দুই জেলায় (অনন্তনাগ ও কুলগাম) পৃথক অভিযানে সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৬ জন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীরা সকলেই জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। ৬ জনের মধ্যে ৪ জন পাকিস্তানি ও দু’জন স্থানীয় জঙ্গি। দুই জেলায় এনকাউন্টার শেষে উদ্ধার করা হয়েছে একটি এম৪, দু’টি একে-৪৭ রাইফেল-সহ অন্যান্য বেআইনি সামগ্রী।

বুধবার সন্ধ্যা থেকে গুলির লড়াই শুরু হয় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মিরহামা এলাকায়। এই অভিযানে নিকেশ হয় ৩ জন জইশ জঙ্গি। একইসঙ্গে অভিযান চলতে থাকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায়। সেই অভিযানেও নিকেশ হয়েছে ৩ জন জইশ জঙ্গি। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ( আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, “অনন্তনাগ ও কুলগাম জেলায় পৃথক অভিযানে নিকেশ হয়েছে ৬ জন জইশ জঙ্গি। ৬ জনের মধ্যে ৪ জন পাকিস্তানি ও দু’জন স্থানীয় জঙ্গি। অনন্তনাগে নিহত ৩ জঙ্গির বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা ছিল।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top