News Flash

  • Home
  • Uncategorized
  • Covid19: দু’লক্ষের ঊর্ধ্বে ফ্রান্সের দৈনিক সংক্রমণ, উৎসবের আনন্দ ম্লান প্যারিসে
Image

Covid19: দু’লক্ষের ঊর্ধ্বে ফ্রান্সের দৈনিক সংক্রমণ, উৎসবের আনন্দ ম্লান প্যারিসে

প্যারিস, ৩০ ডিসেম্বর (হি.স.): ফের রেকর্ড ভাঙল ফ্রান্স, কোভিড সংক্রমণে। বিগত ২৪ ঘন্টায় ২ লক্ষ ০৮ হাজার সংক্রমণ! মৃত্যুর সংখ্যা অবশ্য তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে। ফ্রান্সে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৯৯ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ১৮৪ জনের। বৃহস্পতিবার পর্যন্ত ফ্রান্সে করোনার মোট আক্রান্ত হয়েছেন ৯,৫৩৪,৩৫৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৩৭২ জনের। ফ্রান্সে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৫,১৬২,৭৫৭ জন।

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বছর শেষে উৎসব প্রায় ম্লান প্যারিস-সহ ফ্রান্সে। আগামী তিন সপ্তাহ সমস্ত নাইটক্লাব বন্ধ। উৎসবের সময়ে প্রচুর মানুষ ঘুরতে-বেড়াতে যান। তাতে সংক্রমণ বাড়তে পারে আশঙ্কা করেই কড়াকড়ি শুরু করেছিল প্রশাসন। ফ্রান্সে নতুন বছর পালন করতে কোথাও ভিড় বা জমায়েত করা যাবে না। রাস্তায় বেরোতে হলে মুখে মাস্ক থাকা আবশ্যিক। রাস্তায় দাঁড়িয়ে খাওয়া বা মদ্যপান করা যাবে না। এ জন্য নজরদারি বাড়ানো হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top