News Flash

  • Home
  • Uncategorized
  • NTCA: চলতি বছর ভারতে মৃত্যু হয়েছে ১২৬টি বাঘের, মধ্যপ্রদেশেই ৪১ : এনটিসিএ
Image

NTCA: চলতি বছর ভারতে মৃত্যু হয়েছে ১২৬টি বাঘের, মধ্যপ্রদেশেই ৪১ : এনটিসিএ

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): পশুপ্রেমীদের জন্য মন খারাপের খবর! ভারতে ২০২১ সালে নানা কারণে মৃত্যু হয়েছে ১২৬টি বাঘের। কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ’ (এনটিসিএ) বৃহস্পতিবার এই পরিসংখ্যান দিয়ে জানিয়েছে, বিগত এক দশকে বাঘের বার্ষিক মৃত্যুর রেকর্ড গড়েছে ২০২১। ২০২১ সালে বাঘের মৃত্যুতে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। গত ১২ মাসে ওই রাজ্যে মৃত্যু হয়েছে ৪১টি বাঘের। এ ছাড়াও মহারাষ্ট্রে ২৫, কর্নাটকে ১৫ এবং উত্তর প্রদেশ থেকে ৯টি মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে।

চোরাশিকার, সড়ক দুর্ঘটনা, লোকালয়ে ঢুকে পড়ে গণপিটুনিতে মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগের মতো নানা কারণের মৃত্যু হয়েছে বাঘের। এর মধ্যে চোরাশিকারিদের গুলি, ফাঁদ এবং বিষে মৃত্যু হয়েছে ৬০টি বাঘের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালে ভারতে ১২১টি মৃত্যু হয়েছিল, বাঘের মৃত্যুতে ২০২১ সাল রেকর্ড গড়ল।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top