News Flash

  • Home
  • Uncategorized
  • Delhi: অর্ধেক যাত্রী নিয়ে দিল্লিতে চলছে বাস-মেট্রো, ৫০ শতাংশ হাজিরায় অফিস
Image

Delhi: অর্ধেক যাত্রী নিয়ে দিল্লিতে চলছে বাস-মেট্রো, ৫০ শতাংশ হাজিরায় অফিস

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): করোনা ও করোনার নতুন প্রজাতি ওমিক্রনকে ঠেকাতে রাজধানী দিল্লিতে লাগু হয়েছে ‘হলুদ সতর্কতা’। একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই বিধিনিষেধের অধীনেই বুধবার দিল্লিতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলল বাস ও মেট্রো পরিষেবা। দিল্লির সমস্ত বাস এদিন অর্ধেক যাত্রী নিয়েই চলাচল করেছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলচল করেছে মেট্রোও। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। একজন যাত্রী জানিয়েছেন, “সরকারের এই সিদ্ধান্ত সঠিক। সকলের কোভিড আচরণ মেনে চলা উচিত।”

তবে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস ও মেট্রো চলাচল করায় ভোগান্তিও হয়েছে। এদিন সকালে দিল্লির লক্ষ্মীনগর, অক্ষরধাম প্রভৃতি মেট্রো স্টেশনের বাইরে অসংখ্য যাত্রীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে, বাস স্টপেজেও ভিড় ছিল মাত্রাতিরিক্ত। অনেকেই ব্যস্ততার সময় বাস অথবা মেট্রোতেও উঠতে পারেননি। বাস ও মেট্রোর পাশাপাশি ৫০ শতাংশ কর্মীদের হাজিরায় এদিন অফিস খুলেছে দিল্লিতে।

দিল্লিতে আরও অনেক নির্দেশিকা জারি করা হয়েছে, যেমন- স্কুল, কলেজ, জিম, প্রেক্ষাগৃহ সম্পূর্ণ বন্ধ। রাত ১০টার মধ্যে বন্ধ করে দিতে হবে রেস্তরাঁ, পানশালা প্রভৃতি। শপিংমল বা সাধারণ দোকানপাট খোলা যাবে জোড়-বিজোড় হিসেবে। সকাল ১০টায় দোকান খুলে রাত ৮টায় বন্ধ করতে হবে। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নৈশকালীন কার্ফু।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top