News Flash

  • Home
  • Uncategorized
  • Education Minister : মহারাজ বীর বিক্রম কলেজকে আরও দৃষ্টিনন্দন করে তোলা হবে : শিক্ষামন্ত্রী
Image

Education Minister : মহারাজ বীর বিক্রম কলেজকে আরও দৃষ্টিনন্দন করে তোলা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ মহারাজ বীর বিক্রম কলেজকে আরও দৃষ্টিনন্দন করে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷মঙ্গলবার শিক্ষা মন্ত্রী সপার্ষদ মহারাজ বীর বিক্রম কলেজ পরিদর্শন করেছেন৷ পরিদর্শনকালে মহারাজ বীর বিক্রম কলেজের বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজখবর নেন৷কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক কর্মচারী,ছাত্র-ছাত্রীদের কি ধরনের সমস্যা রয়েছে তা খতিয়ে দেখা হয়৷এসব সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী৷

শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, এমবি বি কলেজের ১৭৮ তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ এ জন্য একটি এলামনি কমিটিও গঠন করা হয়েছে৷ এম বি বি কলেজ সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, এই কলেজটির নাম সারা দেশেই রয়েছে৷কলেজের দীর্ঘ ইতিহাস সম্পর্কে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে অবগত করতে হবে৷ তিনি বলেন,এমবিবি কলেজের ছাত্র-ছাত্রী পৃথিবীর বিভিন্ন দেশে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন৷ বর্তমান মন্ত্রী পরিষদ সহ বিভিন্ন ক্ষেত্রে কলেজের ছাত্র-ছাত্রীরা সুনামের সঙ্গে কাজ করে চলেছেন৷ কলেজকে আরো দৃষ্টিনন্দন ও উন্নত করে তোলার জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান৷ এমবিবি কলেজে যে বাগান রয়েছে তা খুবই সুন্দর বলেও তিনি উল্লেখ করেন৷প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকরা আকৃষ্ট হন৷ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের এ বিষয়ে আরো যত্নবান হওয়ার জন্য শিক্ষা মন্ত্রী পরামর্শ দিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top