News Flash

  • Home
  • Uncategorized
  • লেটপাও হাওকিপ যোগ দিলেন বিজেপিতে, বললেন মোদীজির নেতৃত্বেই প্রগতি হবে উত্তর-পূর্বের
Image

লেটপাও হাওকিপ যোগ দিলেন বিজেপিতে, বললেন মোদীজির নেতৃত্বেই প্রগতি হবে উত্তর-পূর্বের

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন মণিপুরের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী এবং এনপিপি নেতা লেটপাও হাওকিপ। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরের কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন মণিপুরের মন্ত্রী লেটপাও হাওকিপ। বিজেপিতে যোগ দেওয়ার পর লেটপাও হাওকিপ জানিয়েছেন, “আমার মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই উত্তর-পূর্বাঞ্চল ও মণিপুরের সত্যিকারের প্রগতি সম্ভব।”

মণিপুরের বিজেপির জোট সঙ্গী হল এনপিপি, লেটপাও হাওকিপ হলেন মণিপুরের যুব কল্যাণ বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী। এদিন বিজেপিতে হাওকিপের যোগদানের সময় ভূপেন্দ্র যাদব ছাড়াও বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও উপস্থিতি ছিলেন। হাওকিপকে বিজেপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, “কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের সুশাসনও মোদীজির নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top