News Flash

  • Home
  • Uncategorized
  • Burnt down : বিজয়নগর বড়খোলা এলাকায় অগ্নিকান্ডে বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত
Image

Burnt down : বিজয়নগর বড়খোলা এলাকায় অগ্নিকান্ডে বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিজয়নগর বড়খোলা এলাকায় অগ্নিকান্ডে বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। বাড়ির মালিকের নাম বিপ্লব মজুমদার।জানা যায়, রাতে খাওয়া দাওয়ার পর পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন।তারা আগুনের আচ পেয়ে ঘুম থেকে জেগে উঠে কোন রকমে আত্মরক্ষা করেন।পরিবারের লোকজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে সোনামুড়া থেকে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে।তবে বসতঘর রক্ষা করা যায়নি।

একটি মোটরসাইকেলও অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেছে। বাড়ির মালিক বিপ্লব মজুমদার জানিয়েছেন,অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণতিন লক্ষাধিক টাকা। এদিকে কলম চওড়া থানা এলাকার রহিমপুরের দুই নম্বর ওয়ার্ডে নিজাম মিয়ার বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বসতঘর পুড়ে ছারখার হয়ে গেছে। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লক্ষাধিক টাকা।জানা গেছে সোনামুড়া থেকে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে আসতে বেশ কিছুক্ষণ সময় লাগে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই অগ্নিকাণ্ডে বসতঘর সম্পূর্ণভাবে বশীভূত হয়ে যায়।এলাকাবাসী দাবি জানিয়েছেন, অবিলম্বে বক্সনগে একটি অগ্নিকান্ড নির্বাপক কেন্দ্র স্থাপনের জন্য।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top