News Flash

  • Home
  • Uncategorized
  • মাইনাস ১০.৪ ডিগ্রিতে কাঁপছে গুলমার্গ, কাশ্মীরের চারিদিক শুধুই বরফ
Image

মাইনাস ১০.৪ ডিগ্রিতে কাঁপছে গুলমার্গ, কাশ্মীরের চারিদিক শুধুই বরফ

শ্রীনগর, ২৯ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরের চারিদিক এখন শুধু বরফ আর বরফ। শ্রীনগর থেকে গুলমার্গ, কার্গিল থেকে দ্রাস, পহেলগাম থেকে লেহ-সর্বত্রই শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে। মাইনাস ১০.৪ ডিগ্রিতে কাঁপছে কাশ্মীরের গুলমার্গ, শ্রীনগরের তাপমাত্রা কমে মাইনাস ২.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শীতকালীন মরশুমের সবথেকে শীতলতম মরশুম ৪০ দিন ব্যাপী ‘চিল্লাই কালান’ এই মুহূর্তে চলছে কাশ্মীরে।

কাশ্মীরের পহেলগামে তাপমাত্রা কমে মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, লাদাখের লেহতে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৪.৭ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১৪.৩ ডিগ্রি এবং সাইবেরিয়ার পর বিশ্বের দ্বিতীয় শীতলতম স্থান দ্রাসে তাপমাত্রা পারদ নেমে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা শুষ্ক আবহাওয়া থাকবে কাশ্মীরে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top