News Flash

  • Home
  • Uncategorized
  • Arrested : রাজ্যের বিভিন্ন স্থানে পৌনে দুই কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার, গ্রেফতার দুই
Image

Arrested : রাজ্যের বিভিন্ন স্থানে পৌনে দুই কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার, গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে আমবাসা জগন্নাথপুরের ম্যাগজিন পাড়ায় দুটি কন্টেইনার গাড়ি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে আমবাসা থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ৷ এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ৷তারা হলো অখিল খান ও রশিদ৷ তাদের বিরুদ্ধে আমবাসা থানায় এনডিপিএএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷


সংবাদ সূত্রে জানা যায়,আমবাসা থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর ছিল দুটি কনটেইনারে করে গাজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ এবং ট্রাফিক ইউনিটের পুলিশ যৌথ অভিযান চালায়৷জগন্নাথপুরের ম্যাগজিন পাড়ায় পৌঁছলে পুলিশ ও ট্রাফিক পুলিশ গাড়ির গতিরোধ করে৷ গাড়িতে তল্লাশি চালিয়ে যথারীতি প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে৷দুটি গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ৷জানা গেছে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে গাজা নিয়ে যাওয়া হচ্ছিল৷ উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে যখন নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন ঠিক সেই সময়ে একাংশের নেশা কারবারিরা রাজ্যের বিভিন্ন স্থানে নেশা কারবার অব্যাহত রেখেছে৷
ত্রিপুরায় নেশার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যুদ্ধ ঘোষণায় আবারও সাফল্য মিলেছে৷ পৃথক স্থানে অভিযানে প্রায় ৭৬ লক্ষাধিক টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷ পাশাপাশি, নেশা সামগ্রী পাচারের সাথে জড়িত দুই ব্যক্তিকে পুলিশ ও বিএসএফের যৌথ বাহিনী আটক করেছে৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সোমবার গভীর রাতে কলমচৌড়া বিওপি এবং বিএসএফ-এর ১৫০ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ও কাস্টমস ডিভিশন প্রিভেন্টিভ ফোর্স আগরতলার যৌথ অভিযানে নেমে কলমচৌড়া এলাকায় ৯-টি ড্রামে ৩২২ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ যার বাজারমূল্য ৪৮,৩০,০০০ টাকা৷
এদিকে, গত রাত সাড়ে ১২টা নাগাদ আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে টিআর ০৭ সি ০৫০৮ নম্বরের ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে বিশালগড় থানার পুলিশ ও ১৩০ নম্বর ব্যাটালিয়ন জওয়ানদের যৌথ বাহিনী ৪,৮৬০টি ইয়াবা ট্যাবলেট, সাথে ৪-টি মোবাইল ও ভারতীয় মুদ্রায় নগদ ২৫,৫০০ টাকা উদ্ধার করেছে৷ ওই অভিযানে ধনপুরের বাসিন্দা অভিজিৎ ঘোষ (৩৬) এবং প্রসেঞ্জিৎ পাল (৩১)-কে পুলিশ গ্রেফতার করেছে৷ উদ্ধারকৃত নেশা সামগ্রী পুলিশের কাছে সমঝে দিয়েছে বিএসএফ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top