News Flash

  • Home
  • Uncategorized
  • আয়কর বিভাগের বড় ঘোষণা, বাড়ল করের রিটার্ন যাচাইয়ের সময়

আয়কর বিভাগের বড় ঘোষণা, বাড়ল করের রিটার্ন যাচাইয়ের সময়

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : কেন্দ্রীয় আয়কর পর্ষদের (সিবিডিটি) ই-ফাইল করা আয়কর রিটার্নগুলির বাকি থাকা যাচাই প্রক্রিয়ার জন্য এককালীন সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টুইটে আয়কর বিভাগ বলেছে যে ২০২১-২২- অ্যাসেসমেন্ট বর্ষের জন্য আয়কর রিটার্ন ফাইল করার শেষ তারিখ, ৩১ ডিসেম্বর, ২০২১। পোর্টালে ত্রুটির কারণে করদাতারা ২০২১-২২ সালের রিটার্ন জমা করতে সমস্যায় পড়েছেন। এই রিটার্নগুলির যাচাই প্রক্রিয়া আগামি ২৮ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে শেষ করতে হবে। সিবিডিটি-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের নজরে এসেছে যে ২০২০-২১-এ বিপুল সংখ্যক ই-ফাইল করা আইটিআর এখনও আয়কর বিভাগের কাছে অথবা সংশ্লিষ্ট করদাতাদের কাছ রয়েছে যার ভেরিফিকেশন বাকি রয়েছে। আইন অনুযায়ী, অনুমোদিত সময়ের মধ্যে আইটিআর যাচাই করতে ব্যর্থ হলে এইসব আইটিআর-কে অবৈধ ঘোষণা করা হতে পারে। ইলেকট্রনিক স্বাক্ষর ছাড়াই জমা দেওয়া রিটার্নের ক্ষেত্রে, করদাতাদের আধার ওটিপি, ব্যাঙ্ক এটিএম-এর মাধ্যমে ইভিসি এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে ১২০ দিনের মধ্যে তা যাচাই করতে হয়।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top