News Flash

  • Home
  • Uncategorized
  • Narendra Modi: কানপুর মেট্রোরেল প্রকল্পের বাকি অংশের উদ্বোধন, মেট্রো চড়লেন প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: কানপুর মেট্রোরেল প্রকল্পের বাকি অংশের উদ্বোধন, মেট্রো চড়লেন প্রধানমন্ত্রী

কানপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): কানপুর মেট্রো রেল প্রকল্পের বাকি অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯ কিলোমিটার দীর্ঘ কানপুর মেট্রোরেল প্রকল্পের এই অংশ আইআইটি কানপুর থেকে মোতি ঝিল পর্যন্ত বিস্তৃত। উদ্বোধনের পর আইআইটি মেট্রো স্টেশন থেকে গীতা নগর পর্যন্ত মেট্রোতেও যাত্রা করেছেন প্রধানমন্ত্রী।

কানপুর মেট্রো রেল প্রকল্পের সম্পূর্ণ ব্যাপ্তি ৩২ কিলোমিটার বিস্তৃত। ১১ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। কানপুর মেট্রো রেল প্রকল্পের পরিদর্শন ও উদ্বোধনের পাশাপাশি এদিন বিনা-পাঙ্কি মাল্টিপ্রোডাক্ট পাইপলাইন প্রকল্পেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এদিন সর্বপ্রথম আইআইটি কানপুরের ৫৪ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top