News Flash

  • Home
  • Uncategorized
  • Jail custody : খোয়াইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ যুবককে জেল হেফাজতে পাঠাল আদালত
Image

Jail custody : খোয়াইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ যুবককে জেল হেফাজতে পাঠাল আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ খোয়াইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷ ধর্ষণ মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে খোয়াই থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় খোয়াই পূর্বসোনাতলা গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করে এক লম্পট৷ অভিযুক্ত ধর্ষক দেবাশীষ শুক্ল দাসকে(২২) খোয়াই থানার পুলিশ গ্রেফতার করে৷ ঘটনাটি শুক্রবার রাতে খোয়াই থানার অন্তর্গত পূর্ব সোনাতলা গ্রামে৷


ধর্ষণের শিকার ওই গৃহবধূ খোয়াই থানায় শনিবার মামলা দায়ের করেন৷ রবিবার অভিযুক্ত দেবাশীষ শুক্লা দাসকে আদালতে তোলা হলে চৌদ্দ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত৷ ঘটনার বিবরন দিয়ে পুলিশ জানায়, পূর্বসোনাতলা গ্রামের দেবাশিষ শুক্ল দাস নামে এক যুবক শুক্রবার রাত আটটা নাগাদ গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে ঘরে প্রবেশ করে৷গৃহবধুর মুখে কাপর চাপা দিয়ে হাত পা বেধে ধর্ষন করে৷


ঘটনার পর ধর্ষিতা গৃহবধূর ঘরে এক প্রতিবেশী আসে৷ প্রতিবেশীকে দেখে অভিযুক্ত দেবাশীষ দাস ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় বলে থানায় অভিযোগ ধর্ষিতা গৃহবধূর৷ শনিবার বিকালে গৃহবধূ খোয়াই থানায় অভিযুক্ত দেবাশিষ শুক্ল দাসের বিরোদ্ধে ধর্ষনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছে৷ ধর্ষিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দন্ডবিধির ৪৪৮/৩৭৬ ধারায় একটি মামলা রুজু করে পুলিশ৷মামলা হাতে নিয়ে তদন্তে নেমে পুলিশ ধর্ষণ মামলায় অভিযুক্ত দেবাশীষ দাসকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে৷ পুলিশ খোয়াই জেলা আদালতে অভিযুক্ত দেবাশীষ দাসকে পেশ করে৷ আদালত আগামী ছয় জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়৷ অভিযুক্তের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন এলাকার লোকজন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top