News Flash

  • Home
  • Uncategorized
  • Recovered : রাজ্যের পৃথক স্থানে পুলিশি অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার, গ্রেফতার তিন
Image

Recovered : রাজ্যের পৃথক স্থানে পুলিশি অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে প্রায় প্রতিদিনই ত্রিপুরার বিভিন্ন স্থানে নেশা সামগ্রী উদ্ধার এবং পাচারকারীদের গ্রেফতার অব্যাহত রয়েছে৷ তারই অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে বিশাল সাফল্য পেয়েছে রাজ্য পুলিশ৷ একই দিনে জেলার দুটি স্থানে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷


আজ সোমবার বেলা একটা নাগাদ নেশা সামগ্রী বোঝাই লরি পানিসাগরে আটক করেছে পুলিশ৷ কলকাতা থেকে আগরতলাগামী জেকে ০৩ এইচ ৮৭৭০ নম্বরের লরিটি শিবশক্তি ট্রান্সপোর্টের বিভিন্ন খুচরো সামগ্রীর সঙ্গে ৪,৬৫৫ বোতল বেআইনি কফ সিরাপ এবং ৩১,৮২৪টি নেশার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ৷ পানিসাগর পুলিশ গোপন খবরের ভিত্তিতে জাতীয় সড়কে ওৎ পেতে বসে ছিল৷ একসময় লরিটি আসলে তাকে আটকে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করা হয়ছে৷ পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা৷ ওই গাড়ির চালক আকিব আহমেদ ও সহচালক আমির আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে৷


এদিকে, আজ বেলা দুটা নাগাদ চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাসের কাছে গোপন খবর ছিল, ফেন্সিডিল বোঝাই লরি ত্রিপুরায় প্রবেশ করবে৷ পুলিশের রুটিন তল্লাশিতে পুলিশ গাড়িটিকে দাঁড়ানোর নির্দেশ দিতেই চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়৷ সেলট্যাক্স কমপ্লেক্সের ভেতর থেকে গাড়িটি আটক করেছে পুলিশ৷ গাড়ির চালক সাবাজ আলিকে পুলিশ আটক করেছে৷ তিনি বিহারের গয়ার বাসিন্দা৷
পুলিশ এনএল ০১ এসি ৮৬৭৭ নম্বরের লরিটি থানায় নিয়ে তল্লাশি করতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে৷ গাড়িতে থাকা আড়াই হাজার কার্টুন ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ৷ প্রতি কার্টুনে ১০০ বোতল করে ২৫ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে৷ যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷
এদিকে গাড়ির চালক জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে বিপুল পরিমাণের নেশার সিরাপগুলো বোঝাই করে আগরতলা নিয়ে যাবার উদ্দেশ্যে আসছিল৷ দুটি ক্ষেত্রেই চালকদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়েছে পুলিশ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top