News Flash

  • Home
  • Uncategorized
  • Sonia Gandhi: দেশের ঐতিহ্য ধ্বংস করার অধিকার কারও নেই, কংগ্রেস চুপ থাকবে না : সোনিয়া গান্ধী
Image

Sonia Gandhi: দেশের ঐতিহ্য ধ্বংস করার অধিকার কারও নেই, কংগ্রেস চুপ থাকবে না : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): “ভারতীয় গণতন্ত্র ও সংস্কৃতিকে রক্ষা করুন”-কংগ্রেসের ১৩৭ তম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের কাছে এই আহ্বান জানালেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী জানিয়েছেন, “কংগ্রেস শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, কংগ্রেস হল আন্দোলন। কংগ্রেস নেতৃত্ব স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন, দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।” সোনিয়া আরও বলেছেন, “যাঁরা স্বাধীনতা সংগ্রামে অংশ নেননি, তাঁরা কখনও গুরুত্ব বুঝবেন না।”

কংগ্রেস কর্মীদের কাছে যে কোনও মূল্যে ভারতীয় গণতন্ত্র ও সংস্কৃতিকে রক্ষা করার আহ্বান জানিয়ে সোনিয়া গান্ধী বলেন, “ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আমাদের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কিত।” সোনিয়া বলেন, “কংগ্রেস চুপ করে থাকবে না। দেশের ঐতিহ্য ধ্বংস করার অধিকার কারও নেই।” এদিন সকালে কংগ্রেস সদর দফতরে দলীয় পতাকা উত্তোলন করেছেন সোনিয়া গান্ধী। দলের প্রতিষ্ঠা দিবসে সমস্ত কর্মীদের অভিনন্দন জানান তিনি। উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আনন্দ শর্মা-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top