News Flash

  • Home
  • Uncategorized
  • Covid19: ২.১৩-লক্ষের বেশি কোভিড-সংক্ৰমণ, সুস্থতার সংখ্যাও কম নয় আমেরিকায়
Image

Covid19: ২.১৩-লক্ষের বেশি কোভিড-সংক্ৰমণ, সুস্থতার সংখ্যাও কম নয় আমেরিকায়

ওয়াশিংটন, ২৮ ডিসেম্বর (হি.স.): আগের দিনের তুলনায় আমেরিকায় অনেকটাই বাড়ল দৈনিক করোনা-সংক্ৰমণ, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। সংক্ৰমণ ও মৃত্যুতে রোজই রেকর্ড গড়ছে আমেরিকা, বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৩ হাজার ০৫০ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। নতুন করে ২,১৩,০৫০ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৫৩,৭৩৭,৬৮৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৬৫৪ জনের। নতুন করে ৬৫৪ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৩৯ হাজার ৪২৯ জনের। আমেরিকায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেমন বেশি, কোভিড থেকে সেরে ওঠার সংখ্যাটাও বাড়ছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪১,১৯৭,৭৩৩ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১১,৭০০,৫২৭-এ পৌঁছেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top