News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৬৫৩, সুস্থ হয়েছেন ১৮৬ জন : স্বাস্থ্যমন্ত্রক
Image

Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৬৫৩, সুস্থ হয়েছেন ১৮৬ জন : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): মাত্র কয়েকদিন হল, এরইমধ্যে ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫৩-তে পৌঁছেছে, মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনে আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সর্বাগ্রে দিল্লি ও মহারাষ্ট্রই।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মঙ্গলবার সকালের বুলেটিনে জানিয়েছে, দিল্লিতে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ১৬৫ জন, মহারাষ্ট্রে মোট আক্রান্ত ১৬৭, কেরলে ৫৭ জন, তেলেঙ্গানায় ৫৫ জন, গুজরাটে ৪৯ জন, রাজস্থানে ৪৬ জন, তামিলনাড়ুতে ৩৪ জন, কর্ণাটকে ৩১ জন, মধ্যপ্রদেশে ৯ জন, ওড়িশায় ৮ জন, অন্ধ্রপ্রদেশে ৬ জন, পশ্চিমবঙ্গে ৬ জন, হরিয়ানায় ৪ জন, উত্তরাখণ্ডে ৪ জন, চন্ডীগড়ে ৩ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, উত্তর প্রদেশে দু’জন, গোয়ায় একজন, হিমাচল প্রদেশে একজন, লাদাখে একজন ও মণিপুরে একজন ওমিক্রনে আক্রান্ত।

সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ৬৫৩ জনের মধ্যে ইতিমধ্যেই ১৮৬ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৬১ জন, দিল্লিতে ২৩ জন, গুজরাটে ১০ জন, কেরলে একজন, রাজস্থানে ৩০ জন, তেলেঙ্গানায় ১০ জন, কর্ণাটকে ১৫ জন, মধ্যপ্রদেশে ৭ জন, অন্ধ্রপ্রদেশে একজন, পশ্চিমবঙ্গে একজন, হরিয়ানায় দু’জন, চন্ডীগড়ে দু’জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, উত্তর প্রদেশে দু’জনই সুস্থ, হিমাচল প্রদেশে একজন, লাদাখে একজন ও মণিপুরে একজন সুস্থ হয়েছেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top