News Flash

  • Home
  • Uncategorized
  • Delhi: দিল্লিতে বন্ধ সিনেমা হল, জিম, হলুদ সতর্কতা জারি
Image

Delhi: দিল্লিতে বন্ধ সিনেমা হল, জিম, হলুদ সতর্কতা জারি

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি. স.) : দিল্লিতে বন্ধ হয়ে গেল সিনেমা হল, জিম। জারি হল হলুদ সতর্কতা।পাশাপাশি রাজধানীতে নৈশ কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছে আপ সরকার। নৈশ কার্ফু রাত ১১টা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত।

মঙ্গলবার দুপুরে সরকার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। হলুদ সতর্কতার পাশাপাশি আপ সরকার একাধিক পদক্ষেপ করতে চলেছে। শীঘ্রই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হবে। মল খোলা থাকবে। তবে সেটা সকাল ১০টা থেকে আটটা পর্যন্ত।মঙ্গলবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘পরপর দু’দিন পজিটিভিটি রেট ০.৫ শতাংশ থাকায় এই পদক্ষেপ করতে হচ্ছে। আরও কিছু পদক্ষেপ করা হবে। সেই সব পদক্ষেপ নিয়ে আলাপ আলোচনা চলছে। কিছুদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে সরকার গৃহীত পদক্ষেপের কথা জানিয়ে দেওয়া হবে।‘ দিল্লিবাসীর প্রতি তাঁর আবেদন ‘মাস্ক ব্যবহার করুন। মেনে চলুন সামাজিক দূরত্ববিধি। এড়িয়ে চলুন সব ধরনের জমায়েত।’

নৈশ কার্ফুর পাশাপাশি স্কুল-কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্কুলের শীতকালীন ছুটিও এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির পডুয়াদের শীতকালীন ছুটি শুরু হবে নতুন বছরের প্রথম দিন থেকেই। ছুটি ১৫ দিনের।দোকান খোলা থাকবে একদিন অন্তর একদিন। মেট্রো এবং বাস চলবে অর্ধেক যাত্রী নিয়ে। বাজার খোলা থাকবে। তবে মাত্র ৫০ শতাংশ দোকানদার দোকান খোলার অনুমতি পাবেন। মল খোলা থাকবে সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত। বিয়ের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও জারি হবে একাধিক নিষেধাজ্ঞা।উল্লেখ করা যেতে পারে, ইতোমধ্যে মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্য নৈশ কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top