News Flash

  • Home
  • Uncategorized
  • AIPSF : শিক্ষার বেসরকারীকরণের প্রতিবাদে শিক্ষা ভবনে ডেপুটেশন দিল এআইপিএসএফ
Image

AIPSF : শিক্ষার বেসরকারীকরণের প্রতিবাদে শিক্ষা ভবনে ডেপুটেশন দিল এআইপিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ শিক্ষা বেসরকাবি- করণের প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভে শামিল হল অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম৷ ফোরামের এক প্রতিনিধি দল সোমবার শিক্ষাভবনে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷


ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফোরামের নেতৃবৃন্দ জানান রাজ্য সরকার শিক্ষা বেসরকারিকরণের যে উদ্যোগ গ্রহণ করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়৷ এ ধরনের উদ্যোগের ফলে গরিব পরিবারের ছাত্রছাত্রীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে৷ অবৈতনিক শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে৷এ ধরনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ফোরামের নেতৃবৃন্দ বলেন এই ধরনের প্রয়াস প্রতিহত করতে সংগঠিতভাবে আন্দোলন গড়ে তুলতে হবে৷ এজন্য সকল ছাত্র সংগঠন, শিক্ষানুরাগী ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার জন্য ফোরামের নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন৷
রাজ্য সরকার বিদ্যা জ্যোতি প্রকল্প গ্রহণ করে যে পদক্ষেপ নিতে চাইছে তার তীব্র বিরোধিতা করে অবিলম্বে বিদ্যা জ্যোতি প্রকল্প প্রত্যাহার করে নেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি ফোরামের নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top