News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সরকার কোথায়, শুধুই সার্কাস- মাননীয়া : টুইটারে তোপ সুজন চক্রবর্তীর
Image

রাজ্যের সরকার কোথায়, শুধুই সার্কাস- মাননীয়া : টুইটারে তোপ সুজন চক্রবর্তীর

কলকাতা, ২৭ ডিসেম্বর (হি. স.) : সারের আকাল ও কালোবাজারি নিয়ে টুইটারে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সোমবার তিনি লিখেছেন, “সারের আকাল রাজ্যজুড়ে। ব্যাপক কালোবাজারি। চাষি অসহায়। কে শুনছে তার কথা? বীজ, সার অমিল। পেলেও, দামে আগুন। ইউরিয়া, সুপার ফসফেট, পটাশের দাম দ্বিগুন। ডিএপি তিনগুন….। চাষি যাবে কোথায়?ক’দিন উত্তরবঙ্গ ঘুরে বিপদটা আরও স্পষ্ট হলো।রাজ্যের সরকার কোথায়? শুধুই সার্কাস- মাননীয়া!“

প্রসঙ্গত, রাজ্যে শীতকালীন সবজি-সহ আলু চাষ শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে বোরো ধানের চাষ। কিন্তু ডিএপি, পটাশের মত প্রয়োজনীয় সারের আকাল দেখা দিয়েছে রাজ্যে। আর তা নিয়েই সারের কালোবাজারি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। নির্দিষ্ট মূল্যের চেয়ে সারের দাম বেশি নেওয়া হচ্ছে চাষিদের কাছ থেকে। এ নিয়ে সম্প্রতি কৃষি দফতরের আধিকারিকরা সারের ডিলারদের সঙ্গে বৈঠক করে কালোবাজারি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু, তারপরেও সারের কালোবাজারি চলছে বলে অভিযোগ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top