News Flash

  • Home
  • Uncategorized
  • Covid19: পয়লা জানুয়ারি থেকেই ভ্যাকসিন রেজিস্ট্রেশন ছোটদের, লাগবে স্কুলের পরিচয় পত্র
Image

Covid19: পয়লা জানুয়ারি থেকেই ভ্যাকসিন রেজিস্ট্রেশন ছোটদের, লাগবে স্কুলের পরিচয় পত্র

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স) : ভ্যাকসিন নেওয়ার জন্য আগামী ১ জানুয়ারি থেকে কো-উইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে পারবে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা। সোমবার সকালে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কো-উইন প্ল্যাটফর্মের প্রধান আর এস শর্মা বলেন, ছাত্রছাত্রীদের অনেকের আধার কার্ড নেই। তারা স্টুডেন্ট আইডি কার্ডের সাহায্যে রেজিস্ট্রেশন করতে পারবে। সেজন্য কো-উইন অ্যাপে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে।

আগামী সোমবার অর্থাৎ ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিরা করোনার টিকা নিতে পারবে বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কেন্দ্র জানাল টিকা নেওয়ার জন্য নাম ছোটরা নাম নথিভুক্ত করাতে পারবেন ১ জানুয়ারি থেকেই। গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, আগামী ৩ জানুয়ারি থেকে ছোটদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। এর ফলে স্কুল-কলেজ চালু থাকলেও ছেলেমেয়েদের সমস্যা হবে না।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top