News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াল কেন্দ্র
Image

কোভিড বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স) : দেশে ওমিক্রন বাড়তে থাকায় কোভিড সম্পর্কিত বিধিনিষেধের মেয়াদ আরও বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, দেশজুড়ে কোভিড-১৯ বিধিনিষেধ ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল।

শুধু বিবৃতি নয়, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদেরও সোমবার নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা ও লোকাল পর্যায়ে কন্টেইনমেন্ট জোন করার কথাও বলা হয়েছে। কোনওরকম গা-ছাড়া মনোভাব না দেখিয়ে, সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে সতর্কতামূলক সবরকম পদক্ষেপ করতে বলা হয়। কোথায় কী ধরনের কোভিড নিষেধাজ্ঞা আরোপ করতে হবে, তা প্রয়োজন ভেদে ঠিক করতে রাজ্য প্রশাসনকে এদিন নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রন আক্রান্ত ১৫৬। সব মিলিয়ে আক্রান্ত ৫৭৮ জন। যদিও ১৫১ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। তার পরেও স্বস্তিতে থাকতে পারছে না কেন্দ্র। সেই উদ্বেগ থেকেই এই সতর্কতা বার্তা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top