News Flash

  • Home
  • Uncategorized
  • Detained : অসম ত্রিপুরা সীমান্তে শুকনো গাঁজা সহ আটক এক
Image

Detained : অসম ত্রিপুরা সীমান্তে শুকনো গাঁজা সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷আবারো রাজ্য পেরিয়ে অসমে পাচারের পথে অসম ত্রিপুরা সীমান্তে শুকনো গাঁজা সহ আটক এক ছাই। অসম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের রুটিন তল্লাশিতে সীমা ট্রেভেলসের যাত্রীবাহী নৈশ বাস থেকে দুই কেজি শুকনো গাঁজা উদ্ধার করে অসম পুলিশ।সাথে আটক করা হয় তমাল বনিক নামের কল্যাণপুরের এক ছাইকে।অসম পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে। আগামীকাল গাঁজা সহ ধৃত ছাইকে করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হবে।


ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার রাত আটটা নাগাদ AS-01NC-0243 নম্বরের সীমা ট্রেভেলসের যাত্রীবাহী একটি নৈশ বাস ত্রিপুরা পেরিয়ে অসমে প্রবেশ করলে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ উক্ত নৈশ্য বাসে তল্লাশি চালায়।তল্লাশি চালিয়ে বাস থেকে মালিকবিহীন একটি পিঠ ব্যাগের ভেতর থেকে এক প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় অসম পুলিশ।সাথে আটক করা হয় গাড়ির কন্ট্রেকটার রুপি এক ছাইকে।ধৃত ছাইয়ের নাম তমাল বনিক পিতা মৃত সুদর্শন বণিক।বাড়ি খোয়াই এর কল্যাণপুর থানা এলাকায়।অসম পুলিশে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ছাই জানায়,কোন এক প্যাসেঞ্জার গাড়িতে এই পিঠ ব্যাগটি রেখে চলে গেছে। এদিকে অসম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ মিন্টু শীল জানান,উদ্ধারকৃত ব্যাগ থেকে দুই কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে।

উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা। তাছাড়া গাঁজা গুলি আগরতলা থেকে গৌহাটির উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল বলেও জানান ইনচার্জ।বর্তমানে উদ্ধারকৃত গাঁজা ও ছাই অসম পুলিশের হেফাজতে রয়েছে। পাশাপাশি অসম পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে।আগামীকাল গাঁজা সহ ধৃত ছাইকে করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানান ইনচার্জ মিন্টু শীল।তবে পূর্বের ন্যায় এবারও রাজ্যের এতগুলো থানা টপকে অসমে প্রবেশের পথে অসম পুলিশ গাঁজা সহ এক ছাইকে আটক করতে সক্ষম হলেও রাজ্য পুলিশ বাবুরা যে কতখানি তৎপর তা আবারো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো অসম পুলিশ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top