News Flash

  • Home
  • Uncategorized
  • Kashmir: বরফে ঢাকা পড়ল গুলমার্গ, তুষারপাতে কাশ্মীরের একাধিক সড়ক অবরুদ্ধ
Image

Kashmir: বরফে ঢাকা পড়ল গুলমার্গ, তুষারপাতে কাশ্মীরের একাধিক সড়ক অবরুদ্ধ

শ্রীনগর, ২৭ ডিসেম্বর (হি.স.): তুষারপাতে ফের বরফের চাদরে ঢাকা পড়ল গুলমার্গ, রাস্তা-গাছ সমস্ত কিছু ঢাকা পড়েছে বরফে। তুষারপাতের ফলে কাশ্মীরের একাধিক সড়কও অবরুদ্ধ হয়ে পড়েছে। তুষারপাতের ফলে বান্দিপোরা-গুরেজ হাইওয়ে, শ্রীনগর-লেহ সড়ক ও মুঘল রোড সোমবার অবরুদ্ধ হয়ে পড়েছে। পূর্বাভাস মতোই কাশ্মীরের পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টি হয়েছে।

সোমবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ৬.০ ডিগ্রি, পহেলগামে এদিন ছিল জাঁকিয়ে ঠাণ্ডা, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.১ ডিগ্রি। জম্পেশ ঠাণ্ডা লাদাখেও। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা বাড়তে পারে এবং রাতে কমবে তাপমাত্রা।

জম্মু ও কাশ্মীরের পাশাপাশি সোমবার তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডেও। উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ মন্দির ও সংলগ্ন এলাকায় হালকা তুষারপাত হয়েছে। বরফের চাদরে ঢাকা পড়ে যায় বদ্রীনাথ মন্দির।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top