News Flash

  • Home
  • Uncategorized
  • Recovered : বক্সনগর গোডাউনে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকার পটকা বাজি উদ্ধার
Image

Recovered : বক্সনগর গোডাউনে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকার পটকা বাজি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যারাতে বক্সনগর চৌমুনী পি ডব্লিউ ডি এবং কলমচৌড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বক্সনগর এর ব্যবসায়ী বাবুল বণিকের মুদি দোকানের গোডাউনে হানা দিয়ে অবৈধ শব্দ বাজি উদ্ধার করতে সক্ষম হয়৷ এই অভিযানে ছিলেন আশাবাড়ি বিওপির ১৫০ নং ব্যাটেলিয়ান বিএসএফ এর কম্পানি কমান্ডার যোগিন্দর আয়দি, জি ব্রাঞ্চের এসআই অভিষেক পান্ডে , সহ অন্যান্য জওয়ানরা৷ এই দিন অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পটকা বাজির ছোট বড় কার্টুন উদ্ধার করেন৷যার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা৷


প্রথমেই বাজি গুলি উদ্ধার করে বিএসএফ জওয়ানরা বিওপিতে নিয়ে যায়৷ জানা যায় অবৈধ বাজির গোডাউনের মালিক বক্সনগর এর প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবুল বণিকের৷ জানা যায় এই বাবুল বনিক কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে৷ এসেই বক্সনগর কলমচৌড়া থানার উল্টো পাশে একটি মুদি দোকান দেন৷ জানা যায় কিছুদিন আগেও এই বাবুল বণিকের মুদি দোকানের অন্য একটি গোডাউনে হানা দিয়ে প্রায় ৫০ লক্ষের উপর পটকা বাজি উদ্ধার করতে সক্ষম হন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top