News Flash

  • Home
  • Uncategorized
  • Chris Gayle: বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশালে খেলবেন ক্রিস গেইল
Image

Chris Gayle: বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশালে খেলবেন ক্রিস গেইল

ঢাকা, ২৭ ডিসেম্বর (হি. স.) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট চলছে। রাজধানী ঢাকার একটি হোটেলে চলেছে এই ড্রাফট । প্রথম রাউন্ডে ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই ডিরেক্ট সাইনিংয়ে নিজেদের তৃতীয় বিদেশি হিসেবে দ্য ইউনিভার্স বসকে নিয়েছে বরিশালের দলটি।

এর আগে ডিরেক্ট সাইনিংয়ে দেশি কোটায় সাকিব আল হাসান এবং বিদেশি কোটায় আফগানিস্তানের মুজিব উর রহমান ও শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকাকে নিয়েছিল বরিশাল। তৃতীয় বিদেশি হিসেবে তাদের কথা চলছিল আন্দ্রে রাসেলের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত রাসেলেরই স্বদেশি গেইলকে দলে নিয়েছে তারা। দলীয় সূত্রে জানা গেছে, বিপিএলের পুরো আসরেই খেলবেন গেইল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ (২০১৯-২০) আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন গেইল। এবার তাকে দেখা যাবে ফরচুন বরিশালের জার্সি গায়ে। আগামী ২১ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বিপিএলে এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলেছেন গেইল। যেখানে পাঁচটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৪১.১৬ গড়, ১৫৬ স্ট্রাইকরেটে ১৪৮২ রান করেছেন তিনি।

এর আগে প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া আরও দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। তবে সিনিয়র অনেকেই দল পেলেও জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে ড্রাফটে ঢাকায় নাম লিখিয়েছেন। ফলে ফরচুন বরিশালে সাকিব সহ মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা হলেন গেইলের সহ যোদ্ধা ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top