News Flash

  • Home
  • Uncategorized
  • Recovered : আনন্দনগর ও পানিসাগরে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা
Image

Recovered : আনন্দনগর ও পানিসাগরে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ শহরতলীর আনন্দনগর এবং পানিসাগরে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে রবিবার৷ দুটি ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নেয়া হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷


সংবাদে প্রকাশ, মরিয়মনগর মেলা দেখতে গিয়েছিল সুদীপ চক্রবর্তী নামে এক যুবক৷ সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়৷ রবিবার তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় শ্রীনগর থানার অধীন আনন্দনগর এলাকার একটি রাবার বাগানে৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ এটি পরিকল্পিত খুন না আত্মহত্যার ঘটনা এনিয়ে ধন্দে পুলিশ৷ জানা গিয়েছে, আনন্দনগর ছয় নং পাড়ার সিলসিলা রাবার বাগান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে৷


এদিকে, পানিসাগরের ধর্মটিলা এলাকার গভীর জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম সজল রুদ্রপাল৷ বয়স পঞ্চাশ৷ তার বাড়ি পূর্ব জলেবাসা গ্রামের চার নং ওয়ার্ডে৷ পেশায় দিনমজুর৷ দুই মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন৷ এই ব্যাপারে পানিসাগর থানায় একটি নিখোঁজ ডাইরিও করা হয়েছিল৷ পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ পুলিশ মৃতের আত্মীয় পরিজনদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top