News Flash

  • Home
  • Uncategorized
  • Infection : স্বস্তি মিলল করোনার দৈনিক সংক্রমণে, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২২
Image

Infection : স্বস্তি মিলল করোনার দৈনিক সংক্রমণে, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২২

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স) : সামান্য হলেও স্বস্তি মিলল করোনার দৈনিক পরিসংখ্যানে। দৈনিক আক্রান্ত এবং মৃত্যু দুটোই আগের থেকে কমেছে। শুধু তাই নয়, আগের দু’দিন যে হারে ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা বাড়ছিল, সেই গতিও এদিন খানিকটা কমেছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪২২ জন। গত ২৪ ঘণ্টায় তুলনামূলকভাবে ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা তেমন বাড়েনি। তাছাড়া, ওমিক্রন আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই ১৩০ জন সুস্থ হয়ে গিয়েছেন। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ১৬২ জন। মৃত এবং আক্রান্ত দুটোই আগের দিনের থেকে খানিকটা কম। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ৬৮২ জন।


ইতিমধ্যেই দেশে করোনার টিকার প্রায় ১৪১ কোটি ৩৭ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, আগামী ৩ জানুয়ারি থেকে দেশে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হবে। আগামী ১০ জানুয়ারি থেকে টিকার বুস্টার ডোজ পাওয়া শুরু করবেন করোনা যোদ্ধা স্বাস্থ্য কর্মী, চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কাররা। কোমর্বিডিটি যুক্ত ষাটোর্ধ্বরাও টিকা পাবেন ১০ জানুয়ারি থেকে। মোদির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের মত, ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকাকরণ প্রায় ১০ মাস হয়ে গিয়েছে। এই সময় বুস্টার ডোজের ভীষণ প্রয়োজন ছিল।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top