News Flash

  • Home
  • Uncategorized
  • Irregularities : রাজ্যে রেগা ও আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ আনলেন বিরোধী দলনেতা
Image

Irregularities : রাজ্যে রেগা ও আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ আনলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ এমজিএনরেগা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং বিদ্যুৎ ও শিক্ষা ব্যবস্থা সহ রাজ্যের একাধিক সমস্যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি শনিবার দুপুরে সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন বলেন, দীনদায়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা নিয়ে সম্প্রতি উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে রাজ্যে৷


ভোক্তাদের উপর আঘাত নেমে আসছে৷ বিদ্যুতের যখন-তখন চপলতা হচ্ছে৷ বিষয়টি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাতে দেখা গেছে মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে৷ কারণ যে সংস্থার যোগ্যতা নেই, সে সংস্থাকে দিয়ে কাজ করানো হচ্ছে৷ আরও অভিযোগ সম্প্রতি বিদ্যুৎ বিল পাহাড় সমান এসে পৌঁছাচ্ছে মানুষের বাড়ি বাড়ি৷ এতে মানুষ হতভম্ব হয়ে পড়ছে৷ তবে বিদ্যুতের এ ধরনের পরিষেবা চলতে দেওয়া যায় না৷ সরকারের বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা দরকার বলে মনে করেন মানিক সরকার৷


তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা জন্য যে টাকা প্রদান করা হচ্ছে সেই টাকা অত্যন্ত কম৷ সে টাকা দিয়ে ঘর নির্মান করা যায় না৷ মানুষ এগুলি নিয়ে প্রশ্ণ তুলছে৷ তাই ঘর নির্মাণের জন্য যে অর্থ রাশি প্রদান করা হয় সেই অর্থরাশি যেন বাড়ানো হয় তার জন্য দাবি জানানো হচ্ছে৷ তিনি এদিন অভিযোগ তুলে আরো বলেন, শিক্ষা ব্যবস্থাকে সরকার বেসরকারিকরণ করতে চাইছে৷ কিছু সুকল বন্ধ করে দিতে চাইছে৷ কোন নিয়মনীতি অনুসরণ করবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ তাই এর প্রতিবাদ জানান তিনি৷ বিরোধী দলনেতা মানিক সরকার বলেন পূবর্তন সরকারের সময় ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার কম জেনেও মহল্লায় মহল্লায় সুকল গড়ে তোলা হয়েছিল৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top