News Flash

  • Home
  • Uncategorized
  • Footballer : গোলকিপারের সঙ্গে সংঘর্ষের পরে মাঠেই মৃত্যু ফুটবলারের
Image

Footballer : গোলকিপারের সঙ্গে সংঘর্ষের পরে মাঠেই মৃত্যু ফুটবলারের

আলজেরিস, ২৬ ডিসেম্বর (হি.স) : খেলা চলাকালীন ফের মাঠেই মৃত্যু হল এক ফুটবলারের। ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার ঘরোয়া লিগে। খেলা চলাকালীন নিজের দলের গোলকিপারের সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ পরেই মৃত্যু হয় আলজেরিয়ার ফুটবলার সোফিয়ানে লৌকারের।

জানা গিয়েছে, শনিবার খেলা চলাকালীন ফুটবল ক্লাব এমসি সাইদার অধিনায়ক ২৮ বছরের লৌকারের সঙ্গে তাঁর দলের গোলকিপারের সংঘর্ষ হয়। মাঠেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পরে ফের খেলা শুরু করেন লৌকার। কিন্তু মিনিট দশেক পরে ফের মাঠের মধ্যে পড়ে যান তিনি। তাঁকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। পরে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ়ত্যু হয়েছে লৌকারের। এই খবর আসার পরে বন্ধ হয়ে যায় খেলা। কান্নায় ভেঙে পড়েন দু’দলের ফুটবলাররা।
২০০৪ সালে ফেডারেশন কাপের ফাইনালে মোহনবাগানের গোলকিপার সুব্রত পালের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল ডেম্পোর ব্রাজিলীয় ফুটবলার জুনিয়রের। স্তম্ভিত হয়ে গিয়েছিল ভারতীয় ফুটবল। সেই স্মৃতি ফিরে এল আলজেরিয়ায়।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top