News Flash

  • Home
  • Uncategorized
  • Karnataka : ওমিক্রন ঠেকাতে ১০ দিন নাইট কার্ফু ঘোষণা করা হল কর্নাটকে
Image

Karnataka : ওমিক্রন ঠেকাতে ১০ দিন নাইট কার্ফু ঘোষণা করা হল কর্নাটকে

বেঙ্গালুরু, ২৬ ডিসেম্বর (হি.স) : কোভিডের ওমিক্রন ভ্যারিয়ান্ট ঠেকাতে আগামী ২৮ ডিসেম্বর থেকে নাইট কার্ফু জারি হচ্ছে কর্নাটকে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেন, রাত ১০ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। একইসঙ্গে নতুন বছরের উৎসব নিয়েও কড়াকড়ি করছে সরকার। রাজ্যের মন্ত্রী ও উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে ওমিক্রন নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। পরে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন, নববর্ষের পার্টিতে জমায়েত নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মন্ত্রীর কথায়, “খোলা জায়গায় পার্টি বা জমায়েত করা চলবে না। হোটেল, রেস্তরাঁ ও পানশালায় মোট আসন সংখ্যার ৫০ শতাংশ লোক ঢুকতে পারবেন।”

রবিবার সকালে জানা যায়, ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা এখন ৪২২। ওই ভ্যারিয়ান্ট সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে। কর্নাটকে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৩৮ জন। সেরে উঠেছেন ১৫ জন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top