News Flash

  • Home
  • Uncategorized
  • Melbourne : মেলবোর্নে প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট ইংল্যান্ড
Image

Melbourne : মেলবোর্নে প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট ইংল্যান্ড

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (হি.স) : ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় ইংল্যান্ডকে। প্রথম দিনে মাত্র ১৮৫ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। যদিও রেকর্ড করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। অধিনায়ক হিসেবে এক বছরে রানের নিরিখে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথকে টপকে গেলেন তিনি।

এই ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৫২ রান করেন রুট। চলতি বছর টেস্টে ১৬৮০ রান হল তাঁর। অধিনায়ক হিসেবে টেস্টে এক ক্যালেন্ডার বছরে এত রান আর কারও নেই। ২০০৮ সালে ১৬৫৬ রান করেছিলেন স্মিথ। তাঁকে টপকে গেলেন রুট।
সব মিলিয়ে এই তালিকায় রুট তিন নম্বরে। তাঁর সামনে এখন রয়েছেন শুধু ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস (১৯৭৬ সালে ১৭১০) ও পাকিস্তানের মহম্মদ ইউসুফ (২০০৬ সালে ১৭৮৮)। দ্বিতীয় ইনিংসে শতরান করতে পারলে ইউসুফের রেকর্ড ভেঙে এই তালিকাতেও শীর্ষে চলে আসবেন রুট।

রুট ছাড়া অবশ্য অজি বোলিংয়ের সামনে কোনও ব্যাটার দাঁড়াতে পারেননি। বেন স্টোকস ২৫, জনি বেয়ারস্ট ৩৫ ও রবিনসন ২২ করেন। মাত্র ৬৫.১ ওভারে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক প্যাট কামিন্স ও নেথান লায়ন তিনটি করে ও মিচেল স্টার্ক দু’টি উইকেট নেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top