News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron : ওমিক্রনের জের, মধ্যপ্রদেশে পঞ্চায়েত ভোট স্থগিতের সিদ্ধান্ত রাজ্য সরকারের
Image

Omicron : ওমিক্রনের জের, মধ্যপ্রদেশে পঞ্চায়েত ভোট স্থগিতের সিদ্ধান্ত রাজ্য সরকারের

ভূপাল, ২৬ ডিসেম্বর (হি.স) : দেশে ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার ভোট স্থগিতের সিদ্ধান্ত মধ্যপ্রদেশে। পঞ্চায়েত ভোট স্থগিতের সিদ্ধান্ত রাজ্য সরকারের। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, “ভোট স্থগিতের প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে। রাজ্যপাল সিদ্ধান্ত অনুমোদন করলে পঞ্চায়েত ভোট পিছোবে।”

সারা দেশের মতো করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট থাবা বসিয়েছে মধ্যপ্রদেশেও। এই আবহে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। তাই পঞ্চায়েত ভোট স্থগিতের সিদ্ধান্ত। তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল, তাও স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান,“নির্বাচন মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। ভোট স্থগিতের প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে। রাজ্যপাল সিদ্ধান্ত অনুমোদন করলে পঞ্চায়েত ভোট পিছিয়ে দেওয়া হবে।”
উল্লেখ্য, মধ্যপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন ৬ জানুয়ারি, ২৮ জানুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি, ২০২২ – এই তিনটি ধাপে হওয়ার কথা। দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। শুধুমাত্র মধ্যপ্রদেশের ইন্দোরে একদিনে আক্রান্ত হয়েছেন ৮ জন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top