News Flash

  • Home
  • Uncategorized
  • Arrested : ২৫০ গ্রাম ব্রাউন সুগার সহ আটক দুই
Image

Arrested : ২৫০ গ্রাম ব্রাউন সুগার সহ আটক দুই

ধর্মনগর(ত্রিপুরা), ২৫ ডিসেম্বর (হি. স.) : নেশা বিরোধী অভিযানে নেমে ত্রিপুরা পুলিশ আবারও বড়সর সাফল্য পেয়েছে। ধর্মনগর রেল স্টেশনে ব্রাউন সুগার সহ দুই জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা হবে।


উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধর্মনগর রেল স্টেশন চত্বরে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অসমের পাথারকান্দির বাসিন্দা আব্দুল শুক্কুর(৩৮) এবং মনোজ তেলেঙ্গার(২০) জিনিসপত্র তল্লাশি করে তাদের কাছ থেকে ১৬টি সাবানের কৌটা উদ্ধার হয়েছে।
তিনি বলেন, প্রত্যকটি সাবানের কৌটায় ব্রাউন সুগার রাখা ছিল। তাতে, আনুমানিক প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, দাবি করেন তিনি। তাঁর দাবি, ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করে ব্রাউন সুগার পাচার চক্রের কান্ডারীদের জালে তোলা সম্ভব হবে বলে মনে হচ্ছে। 

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top