News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার সমস্ত বিধি বজায় রেখে সুখ স্মৃতি তৈরির আর্জি মুখ্যমন্ত্রীর
Image

করোনার সমস্ত বিধি বজায় রেখে সুখ স্মৃতি তৈরির আর্জি মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৫ ডিসেম্বর (হি.স.) : করোনার সমস্ত বিধি বজায় রেখে সুখ স্মৃতি তৈরির আর্জি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার তিনি টুইটারে লেখেন, “সবাইকে শুভ বড়দিন! এই উৎসবের ঋতু আপনার জীবন উষ্ণতা এবং আনন্দে পূর্ণ করুক। করোনার সমস্ত বিধি বজায় রেখে সুখ স্মৃতি তৈরি করুন।“

প্রতি বছরই বড়দিন উপলক্ষে বিশেষ উৎসব পালনে গির্জায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য বার তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে দেখা যায়। কিন্তু গত রাতের ক্রিসমাস ইভে ব্রেবোর্ন রোডে অবস্থিত শতাব্দী প্রাচীণ পর্তুগিজ চার্চে (ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি) যান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান আর্চ বিশপ স্বয়ং। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। পরে গির্জায় মিডনাইট মাসের অনুষ্ঠানে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে তাঁর এই পর্তুগিজ গির্জায় যাওয়ার নেপথ্যে অনেকেই গোয়ার আবেগ ছোঁয়ার ছক দেখতে পাচ্ছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top