News Flash

  • Home
  • Uncategorized
  • Amit Shah: উন্নয়নের মডেল হতে হবে সর্বস্পর্শী ও সর্বজনীন : অমিত শাহ
Image

Amit Shah: উন্নয়নের মডেল হতে হবে সর্বস্পর্শী ও সর্বজনীন : অমিত শাহ

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): উন্নয়নের মডেল কেমন হবে, তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, উন্নয়নের মডেল হতে হবে সর্বস্পর্শী ও সর্বজনীন। দেশের প্রতিটি অঞ্চল ও সমাজের প্রতি মানুষকে উন্নয়নের আওতায় নিয়ে আসতে হবে। শনিবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সুশাসন দিবসের কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, “সুশাসন সপ্তাহ উদযাপনের জন্য ২৫ ডিসেম্বর আমরা সবাই একত্রিত হয়েছি। এই দিনের সঙ্গে এমন দুই ব্যক্তিত্বের স্মৃতি জড়িয়ে রয়েছে, যারা দেশের উন্নয়ন ও স্বাধীনতার জন্য এবং দেশকে একটি নতুন দিশা দেখানোর জন্য নিজেদের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। পণ্ডিত মদন মোহন মালব্যজি স্বাধীনতার আগে এই দেশের গৌরবময় ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরার কাজ করেছিলেন…আধুনিক ভারতে সুশাসন শব্দটি যিনি সঠিক অর্থে গেঁথে দেওয়ার কাজটি করেছিলেন, আমাদের অটলজিরও আজ জন্মদিন। অটলজি নিজের গোটা জীবন একটি বিচারাধারার জন্য উৎসর্গ করেছিলেন।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “সুশাসন সপ্তাহ উদযাপনের যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছিলেন ও আজাদির অমৃত মহোৎসবে করেছেন, এর ফলে সুশাসনের ধারণা দিল্লির বাইরে, রাজ্যগুলির রাজধানীর থেকে প্রসারিত হয়ে গ্রামে পর্যন্ত পৌঁছে গিয়েছে। জনগণের সুশাসনের কাছ থেকে এটাই প্রত্যাশিত যে উন্নয়নের মডেল হতে হবে সর্বস্পর্শী, সর্বজনীন।” স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশের প্রতিটি অঞ্চল ও সমাজের প্রতি মানুষকে উন্নয়নের আওতায় নিয়ে আসাই সুশাসনের লক্ষ্য।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, আমাদের সরকারের ৭ বছরের কার্যকালে কৃষির উন্নয়ন হয়েছে, শিল্পের বিকাশ হয়েছে, গ্রামেও উন্নয়ন হয়েছে, শহরেও উন্নয়ন হচ্ছে, দেশের সীমানা সুরক্ষিত করা হয়েছে এবং সমগ্র বিশ্বের সঙ্গে আমরা সুসম্পর্ক তৈরি করেছি। ২০১৪ সালের আগে এই দেশে ৬০ কোটি এমন নাগরিক ছিলেন যাদের পরিবারের একটিও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, তাঁদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, কারও বাড়ি ছিল না। ১০ কোটির বেশি পরিবার ছিল যাদের শৌচাগার ছিল না। ঘরে কারও অসুখ হলে অসহায় মানুষ শুধু ভগবানের প্রার্থনা করতেন। ক্যানসার, হৃদরোগ ও প্যারালাইসিসের মতো রোগ হলে নিজেকে অসহায় মনে করতেন, স্বাধীনতার কোনও মানেই ছিল না।” স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, নরেন্দ্র মোদী সরকার ২ কোটিরও বেশি মানুষকে নিজস্ব ঘর দিয়েছে, প্রতিটি বাড়িতে বিদ্যুৎ এবং শৌচালয় দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।”

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top