News Flash

  • Home
  • Uncategorized
  • Chief Minister : চিকিৎসকদের জনজারগণ তৈরিতে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে বললেন মুখ্যমন্ত্রী
Image

Chief Minister : চিকিৎসকদের জনজারগণ তৈরিতে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ সঠিক ব্যক্তির হাতে চালিকা শক্তি বা পরিচালন ব্যবস্থা ন্যস্ত করতে পারিপার্শ্বিক বিবেচনামূলক সিদ্ধান্ত গ্রহণ আবশ্যক৷ এক্ষেত্রে চিকিৎসকদের মতো পেশাদারিত্বমূলক দায়িত্বের সাথে যুক্ত ব্যক্তিদের জনজারগণ তৈরিতে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে৷
আজ প্রজ্ঞাভবনে ন্যাশনাল ডেন্টিস্ট ডে ও ইণ্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার ২০তম অ্যানুয়েল ডেন্টাল কনফারেন্সের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এরপর সংগঠনের একটি মরণিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ৷ অনুষ্ঠানে কোভিড অতিমারীর সময়ে কর্মক্ষেত্রে অনবদ্য অবদান রাখার জন্য বিভিন্ন জেলার দন্ত চিকিৎসক ও এই পরিষেবার সাথে যুক্ত অন্যান্যদের সম্মানিত করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় দ্রততার সঙ্গে নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে সরকার৷ বর্তমান সরকারের ব্যবস্থাপনার ফলেই দীর্ঘ বছর পর ত্রিপুরা মেডিক্যাল কলেজের জন্য জমির বন্দোবস্ত হয়েছে৷ ইতিমধ্যেই দন্ত চিকিৎসার ক্ষেত্রে আরও অগ্রগতির লক্ষ্যে দন্ত চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, পারিপার্শ্বিক প্রবাহমান ঘটনাবলী এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে প্রত্যেকের অবহিত থাকা আবশ্যক৷ নিজের পেশাগত দিকের সঙ্গে যুক্ত না হলেও সমাজ জীবন এবং আগামী প্রজন্মের সুুনিশ্চিত ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে এই বিষয়গুলি সম্পর্কে সম্যক অভিজ্ঞতা গ্রহণ করা প্রয়োজন৷ উন্নয়নমূলক ক্ষেত্রে আগামী ২৫ বছরে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের রূপরেখা তৈরি করে কাজ করার পরিকল্পনা নিয়েছে সরকার৷ যার অন্যতম লক্ষ্য তরুণ প্রজন্মের কাছে উপার্জন উপযোগী ভবিষ্যৎ এবং আগামীর একটি দীর্ঘমেয়াদি রূপরেখা প্রস্তুত করা৷
মুখ্যমন্ত্রী বলেন, পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনাবলী এবং প্রবাহমান বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সম্যক মূল্যায়ন করা আবশ্যক৷ এর মাধ্যমে পরিচালন কার্যে সঠিক ব্যক্তিদের চয়ন করা সম্ভব৷ এই ক্ষেত্রে চিকিৎসকদের মতো পেশাদারিত্বমূলক সম্মানজনক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহযোগিতামূলক মানসিকতা থেকে সকলস্তরের নাগরিকদের সচেতন করতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে৷ তার পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও আগামীদিনে ত্রিপুরা কোন পথে অগ্রসর হচ্ছে সেই সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন৷ তিনি বলেন, ভবিষ্যৎ রূপরেখা বাস্তবায়নের পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে পরিষেবা প্রদানে একাধিক ক্ষেত্রে সরলীকরণ আনা হয়েছে৷ স্বামিত্ব এবং জমি অ্যাপের সহায়তায় পরিষেবা প্রদানে স্বচ্ছতা এবং জমি সংক্রান্ত দুর্নীতি প্রশমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷
পরিষেবা প্রদানে দীর্ঘ জটিলতা কাটিয়ে বর্তমানে সঠিক ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যেই মিলছে ফায়ার এনওসি৷ এছাড়াও বিভিন্ন বিভাগে পরিষেবা প্রদানে স্বচ্ছতা এবং দ্রততা আনা সরকারের অন্যতম লক্ষ্য৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা বলেন, ওরাল ক্যান্সার চিহ্ণিতকরণে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে দন্ত চিকিৎসা ক্ষেত্রের৷ রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায় স্বাস্থ্য শিবির করার মাধ্যমে রাজ্যে সনাক্ত হওয়া মোট ক্যান্সার আক্রান্তদের মধ্যে একটা ভালো সংখ্যার ওরাল ক্যান্সার আক্রান্তদের চিহ্ণিতকরণ সম্ভবপর হচ্ছে৷ কোভিড অতিমারীজনিত পরিস্থিতিতেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন দন্ত চিকিৎসকরা৷ আরও উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে গবেষণা এবং দন্ত চিকিৎসার বিভিন্ন বিভাগ নিয়ে আরও দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি৷ শ্রী সিনহা বলেন, পরিষেবা প্রদানে আরও আধুনিকীকরণের লক্ষ্যে একাধিক পরিকল্পনা রূপায়িত হচ্ছে রাজ্যে৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় তার ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে৷ বিশেষ করে হেলথ অ্যাণ্ড ওয়েলনেস সেন্টারগুলিতে পরিষেবা প্রদানে তা উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে৷ আগামীদিনে তিনি ক্যান্সার হাসপাতালের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে ক্যান্সার রোগীদের সনাক্তকরণে আরও অগ্রণী ভূমিকা গ্রহণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন৷
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইণ্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার সভাপতি ডা. মানিক সাহা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা প্রমুখ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top